Latest Information ➤
Welcome to Dooars Model School and Shiksha Mission.

Welcome To DOOARS MODEL SCHOOL AND SHIKSHA MISSION (H.S)

DOOARS MODEL SCHOOL & SHIKSHA MISSION (H.S.)

View Details

Headmaster's Desk

KRISHNA PAUL ( M.Sc 1st class of MATHEMATICS, B.Ed )

Headmaster

"একটি তারিখের সাথে লেখা একটি স্বপ্ন একটি লক্ষ্যে পরিণত হয়, ধাপে বিভক্ত একটি লক্ষ্য, একটি পরিকল্পনায় পরিণত হয়, এবং শ্রমের  দ্বারা সমর্থিত একটি পরিকল্পনা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে।"
 একটি শিশুর জীবনের বিভিন্ন বছরগুলিতে পিতা-মাতার জগৎ এবং শিক্ষকদের জগৎ একটি শিশুর ব্যক্তিত্ব মনোভাব আচরণ এবং মানসিক বিকাশের উপর বিরাট প্রভাব ফেলে। শিশুর সুষম ব্যক্তিত্ব বিকাশের ওপর বিরাট প্রভাব ফেলে। শিশুর সুষম ব্যক্তিত্ব বিকাশের জন্য এই  দুটি জগত সহায়ক এবং প্রত্যাশা বজায় রাখার ক্ষেত্রে, সুযোগ প্রদান এবং নির্দেশনা প্রদানের ক্ষেত্রে একই রকম হওয়া উচিত।
 ডুয়ার্স মডেল স্কুল এন্ড শিক্ষা মিশন শিক্ষার সকল ক্ষেত্রে উৎকর্ষতা সংস্কৃতিতে বিশ্বাস করে। প্রকৃত শিক্ষা হল মাথা, হাত এবং হৃদয়ের প্রশিক্ষণ। তাই আমরা শিক্ষার্থীদের কেবল শিক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করার চেষ্টা করি, তাদের বিশেষ দক্ষতা এবং দক্ষতার ক্ষেত্রে গুলি না হারিয়ে। আমরা তাদের সীমাবদ্ধতা গুলি স্বীকার করি কিন্তু অভিজ্ঞ এবং বিনোদিত প্রাণ শিক্ষা এবং মেধাকার অবকাঠামোর মাধ্যমে তাদের শক্তির উপর মননিবেশ করি।
 আমাদের স্কুল সকল উপার্জনের ক্ষেত্রে উৎকর্ষের কেন্দ্র। শেখার সবচেয়ে সুন্দর বিষয় হল কেউ এটি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
 ডুয়ার্স মডেল স্কুল এন্ড শিক্ষা মিশনের স্বাগতম । সাফল্যের দিকে পরিচালিত করে এমন আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই।

                                                                                                                                                         প্রধান শিক্ষক,
                                                                                                                                ডুয়ার্স মডেল স্কুল এন্ড শিক্ষা মিশন (উ:মা:)


President's Desk

MONJU BEGAM

President

ডুয়ার্স মডেল স্কুল এন্ড শিক্ষা মিশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন | আমি আলিপুরদুয়ারের ফালাকাটার সাধারণ এক গ্রাম থেকে এসে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ সি পদে কর্মরত । প্রতিষ্ঠিত হওয়ার পর যখন পিছনে ফিরে তাকাই তখন উপলব্ধি করি যে, আমার মত বহু সম্ভাবনাই ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয়। এই প্রতিকূলতার মূলত দুটি রূপ আছে একটি অর্থনৈতিক এবং অপরটি হল ভালো শিক্ষা ব্যবস্থার অভাব।


তবে এটি ছাড়াও বর্তমানে বহু মেধাবী ছাত্র-ছাত্রীর সম্ভাবনায় কেরিয়ার এর অপমৃত্যু হচ্ছে শুধুমাত্র সঠিক পথ নির্দেশিকা ও পর্যবেক্ষণের অভাবে। এই বিষয়গুলি মাথায় রেখে আমি MANIRUL HAQUE শুরু করি পড়াশোনায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ":DOOARS MODEL SCHOOL AND SHIKSHA MISSION" যাহাতে গ্রামের পড়াশুনায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় উন্নতি করতে পারে। তারপর আজ ২১ মাস সময় অতিক্রম করে আলিপুরদুয়ারের ফালাকাটায় যেভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে , সেটা আমাকে সত্যিই আপ্লুত করে ছাত্র-ছাত্রীদের অধ্যবসায় টিচিং ও নন টিচিং স্টাফদের আন্তরিকতার ও কঠোর পরিশ্রম এবং বিশেষ করে অভিভাবকদের ভরসা ও সহযোগিতা ছাড়া এই সাফল্য বাস্তবায়িত হতো না।

 আলিপুরদুয়ারের ফালাকাটার বুকে একটি শাখায় প্রায় ৪১ জন ছাত্রছাত্রী পড়াশুনা করছে আবাসিকে, এবং অনাবাসিকে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী পড়াশুনা করছে। স্বাস্থ্যকর পরিবেশে পাট ভিত্তিক পড়াশুনার পাশাপাশি মানবিক মূল্যবোধ ,নৈতিক শিক্ষা ,খেলাধুলা  ইত্যাদিরও ব্যবস্থা আছে। আধুনিক সুবিধাযুক্ত ও এই ব্যবস্থাপনায় আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যেক বছর সাফল্যের নতুন অধ্যায় রচনা করছে। এখন পর্যন্ত প্রায়  ১২০  জন ছাত্র-ছাত্রী আমাদের মিশনে রয়েছে | ডুয়ার্স মডেল স্কুল নিয়ে আমরা যে স্বপ্ন দেখি এটা তার শুরুমাত্র  | আগামীদিনে আমরা প্রতিটি মর্যাদাশীল পেশায় আমাদের ডুয়ার্স মডেল স্কুল অ্যান্ড শিক্ষা মিশন এর  ছাত্র-ছাত্রীদের উপস্থিত দেখতে চাই।

আমাদের গ্রাম্য সমাজ অবহেলিত সেই অবহেলিত সমাজের প্রথম প্রজন্মকে তুলে এনে আমাদের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে অর্জনে আমাদের নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে বদ্ধপরি কর। আর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে  পূরণে সর্বদা নিয়োজিত প্রাণ '  আমাদের সেই সব শিক্ষক-শিক্ষিকা ব্যবস্থাপনা কর্মী ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই সর্বোপরি ডুয়ার্স মডেল স্কুলের সার্বিক সমৃদ্ধির জন্য আমাদের সুপরামর্শ দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পাশে থাকার অনুরোধ করছি।


Digital Notice Board

Our Event Video

Our Excursion Video

Government Projects

0

Staff

0

Class Types

0

Class Rooms

0

Students